ভ্যাট এবং ট্যাক্স সার্ভিস

আপনার জন্য কি কি সেবা দিচ্ছে আমাদের অভিজ্ঞ টিম?

লিগ্যাল ৭১ এর সেবাগুলো আপনার প্রয়োজন অনুসারে সাজিয়েছি আমরা। সেবা পেতে বা যেকোন সমস্যা আলোচনা করতে সরাসরি আমাদের কল করুন, অথবা ইনবক্স করুন।

ট্যাক্স সার্ভিস

ই-টিন (e-TIN)



সাধারণত ই-টিন (e-TIN) দুই ধরনের হয়ে থাকে—ব্যক্তিগত ই-টিন এবং প্রতিষ্ঠান/কোম্পানির ই-টিন। ব্যক্তিগত ই-টিন একজন ব্যক্তির নিজ নামে এবং প্রতিষ্ঠান বা কোম্পানির ই-টিন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে করা হয়।

জয়েন্ট স্টক (RJSC) নিবন্ধিত কোম্পানি, ফার্ম, সংঘ, ট্রাস্টসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী ই-টিনের প্রয়োজন হতে পারে। ই-টিন করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় । 

 

ব্যাক্তি ই-টিনঃ 

  • এন.আই.ডি 
  • মোবাইল নাম্বার ( বায়োমেট্রিক)
  • ইমেইল 
  • পিতা মাতার নাম ইংলিশে 
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা ইংলিশে 

কোম্পানীর ই-টিন 

  • এন.আই.ডি 
  • মোবাইল নাম্বার 
  • ইমেইল
  • ইনকর্পোরেশন সার্টিফিকেট 
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা ইংলিশে 
  • ব্যবসায়ের ধরন 

ফার্মের ই-টিন 

  • এন.আই.ডি 
  • মোবাইল নাম্বার
  • ইনকর্পোরেশন সার্টিফিকেট ( যদি থাকে ) 
  • বর্তমান এবং স্থায়ী ঠিকানা ইংলিশে 
  • ব্যবসায়ের ধরন
  • ট্রেড লাইসেন্স 
  • ভাড়া ডিড 
  • অথরাইজেশন লেটার 
  • পার্টনারশিপ ডিড 
    নোটঃ ফার্মের ই-টিন করতে মিনিমাম ৫ কর্ম দিবস প্রয়োজন হয় কেননা , টিকেট অনুসারে সার্কেলে গিয়ে উপরের তথ্য গুলো জমা দিতে হয় 

 

আয়কর পরামর্শ


সাধারনত একজন টিনধারীর ট্যাক্স নিয়ে অনেক ইস্যু থাকে যেমন ট্যাক্স অফিস থেকে চিঠি আসে, কিভাবে লোন নিলে ট্যাক্স ছাড় পাওয়া যায় । কোথায় ইনভেস্ট করলে রিভিট পাওয়া যায় ইত্যাদি বিষয়ে জানতে চায় । আমরা সমূদয়

  1. আয়কর সংক্রান্ত সাধারণ ও নির্দিষ্ট বিষয়ে পরামর্শ
  2. আইনসম্মতভাবে কর পরিকল্পনা ও কর দায় ব্যবস্থাপনা
  3. সম্ভাব্য কর দায় নির্ধারণ ও পর্যালোচনা
  4. বিভিন্ন উৎসের আয় অনুযায়ী কর হিসাব
  5. বিনিয়োগ ও কর রেয়াত সংক্রান্ত পরামর্শ
  6. উৎসে কর কর্তন সংক্রান্ত পরামর্শ
  7. অগ্রিম/উৎসে পরিশোধিত কর সমন্বয় সংক্রান্ত পরামর্শ
  8. সম্পদ ও দায় প্রদর্শন সংক্রান্ত পরামর্শ
  9. আয়কর নোটিশের বিষয়ে করণীয় নির্ধারণে পরামর্শ
  10. ট্যাক্স অডিটের জন্য নির্বাচিত হলে প্রয়োজনীয় পরামর্শ
  11. সংশোধিত রিটার্ন দাখিলের প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া বিষয়ে পরামর্শ
  12. কোম্পানির আয়কর ও কর কমপ্লায়েন্স সংক্রান্ত পরামর্শ 

ট্যাক্স অডিট

প্রতি বছর এনবিআর ট্যাক্স ফাইল অডিটের জন্য সিলেক্ট করে থাকে । আপনার ফাইল যদি অডিটের জন্য সিলেক্ট হয়ে থাকে তাহলে এর আইনি পরামর্শ এবং আইনি সহয়তা আমরা দিয়ে থাকি । অডিটের জন্য আপনার ফাইল মনোনিত হয় তাহলে প্রথম থেকেই উক্ত ফাইল সঠিক ভাবে আইনগত ভাবে মোকাবেলা করা উচিৎ তানা হলে আপনাকে দিতে হতে পারে জরিমানা অথবা আইন না জানা থাকলে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে । 

তাই আমরা যে পদ্ধতিতে এবং ডকুমেন্টের আলোকে কাজটা করে থাকি

  • অডিট/নির্বাচন সংক্রান্ত নোটিশ পর্যালোচনা
  • TIN, রিটার্ন, সম্পদ-দায় ও পূর্ববর্তী তথ্য পর্যালোচনা
  • আয় ও ব্যয়ের তথ্য যাচাই
  • ব্যাংক লেনদেন ও রিটার্নের তথ্য মিলানো
  • সম্পদ ও দায়ের তথ্যের সামঞ্জস্য যাচাই
  • প্রদর্শিত আয় ও করের হিসাব পুনঃপর্যালোচনা
  • প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও সংগঠিত করা
  • অডিটের জন্য প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্ট জমা দিতে সহায়তা
  • কর কর্তৃপক্ষের প্রশ্ন/চাহিদার জবাব প্রস্তুতিতে সহায়তা
  • অডিট সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রস্তুত
  • অতিরিক্ত কর নির্ধারণের সম্ভাব্য বিষয় পর্যালোচনা
  • অডিট কার্যক্রমে পেশাগত সহায়তা/প্রতিনিধিত্ব
  • অডিট/অ্যাসেসমেন্টের ফলাফল পর্যালোচনা
  • নির্ধারিত কর/দাবি পরিশোধ সংক্রান্ত সহায়তা

ব্যক্তিগত আয়কর সেবা

আপনি যদি ব্যক্তিগত TIN-এর অধিকারী হয়ে থাকেন, তাহলে প্রযোজ্য আইন অনুযায়ী প্রতি বছর আয়কর রিটার্ন দাখিল করতে হবে । আপনার আয়ের পরিমাণ ও উৎসের ওপর নির্ভর করে আপনার আয়কর নির্ধারণ করা হয়। আপনার আয় করযোগ্য সীমার মধ্যে হলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী কর দিতে হবে, আর করযোগ্য আয় না থাকলে সবসময় কর পরিশোধ করতে হয় না। 
রিটার্ন দাখিলের জন্য আপনার আয়ের ধরন অনুযায়ী আয়, ব্যাংক হিসাব, বিনিয়োগ, সম্পদ ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট লাগতে পারে। কোন কোন কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে হবে, সে বিষয়ে আমরা সহযোগিতা করে থাকি।

  • ব্যক্তিগত আয়কর রিটার্ন প্রস্তুত ও হিসাব
  • NBR e-Return পোর্টালে রিটার্ন সাবমিশন
  • Salary, Business, Rent, Interest, Dividend ইত্যাদি বিভিন্ন আয়ের হিসাব
  • সম্পদ, দায় ও Net Wealth Statement প্রস্তুত
  • ব্যক্তিগত জীবনযাত্রার ব্যয়ের বিবরণ প্রস্তুত
  • বিনিয়োগের তথ্য যাচাই ও Tax Rebate হিসাব
  • রিটার্ন সাবমিশনের পর প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
  • প্রযোজ্য ক্ষেত্রে সম্পদ বিক্রয়, অন্যান্য আয় ইত্যাদির হিসাব

 

 

 


কোম্পানি আয়কর সেবা

একটা লিমিটেড কোম্পানীকে প্রতি বছর ব্যাক্তি কর দাতার মতই রির্টান সাবমিশন করতে হয় । কোম্পানীর রির্টান সাবমিশন পদ্ধতী ব্যাক্তি করদাতার মত নয় । কেননা কোম্পানীকে অবশ্যই অডিট করতে হবে। নিয়মিত উৎস কর কর্তন করতে হবে ।  আমরা যেভাবে একটি কোম্পানীর রির্টান প্রস্তুত করি । 

   

  1. কোম্পানীর অডিট রিপোর্ট প্রস্তুত
  2. কোম্পানির আয়, ব্যয় ও করযোগ্য আয়ের হিসাব
  3. Accounts, Tax Return ও Tax Payment-এর মধ্যে সমন্বয়
  4. Advance Tax ও AIT-এর হিসাব এবং সমন্বয়
  5. TDS সংক্রান্ত তথ্য ও সার্টিফিকেট যাচাই
  6. প্রযোজ্য Minimum Tax হিসাব
  7. মোট Tax Payable নির্ধারণ
  8. প্রয়োজনীয় Tax Payment প্রক্রিয়ায় সহায়তা
  9. Tax Assessment সংক্রান্ত প্রস্তুতি ও সহায়তা
  10. কোম্পানির ভবিষ্যৎ কর পরিকল্পনা
  11. আয়কর কর্তৃপক্ষের নোটিশ/কোয়েরির বিষয়ে সহায়তা

    কোম্পানীর আয় কর অনেকাংশ সময় পূর্ব থেকে পরিকল্পনা করা সম্ভব যেমন আপনার বিক্রয়ের উপর নির্ভর করছে আপনার ব্যসায়ের আয় ব্যায়ের হিসাব । একটা ব্যসায় প্রতিষ্ঠান বিক্রয় এবং সাথে খরচের হিসাবের পরিকল্পনা করা থেকলে উক্ত প্রতিষ্ঠানের ভবিষ্যতে কত ট্যাক্স আসবে তার পরিকল্পনা করা সম্ভব ।
     

 

 

আয়কর সেমিনার

যে কোন প্রতিষ্ঠান তার কোম্পানীর কর্মকর্তা এবং কর্মচারীদের আয় করের উপর ধারনা দিতে চাইলে , আয়কর সেমিনার করতে পারে । এতে করে কোম্পানীর কর্মকর্তারা ট্যাক্সের উপর সঠিক ধারানা পেতে পারে এবং কিভাবে ভবিষ্যতে ট্যাক্স প্ল্যান করলে অতিরিক্ত ট্যাক্স আসবে না । 

  • আয়কর সম্পর্কে মৌলিক ধারণা ও সচেতনতা
  • অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া
  • ব্যক্তিগত রির্টান প্রস্তুতি ও দাখিল
  • উৎসে কর কর্তন ও অগ্রিম আয়কর
  • Tax Assessment ও কর নির্ধারণ প্রক্রিয়া
  • ট্যাক্স অডিটের জন্য নির্বাচিত হলে করণীয়
  • ব্যবসায়ীদের আয়কর ও রিটার্ন সংক্রান্ত বিষয় 
  • আয়ের খাত গুলো নিয়ে বিস্তর আলোচনা 

    আমরা বিশেষ একটা পর্ব প্রতিটি সেমিনারে রেখে থাকি তা হচ্ছে প্রশ্ন উওর পর্ব। যেখানে উপস্থিত সবাই তার মত করে প্রশ্ন করতে পারে । 

 

 

 

ভ্যাট সার্ভিস

ভ্যাট রেজিস্ট্রেশন

ব্যবসার ধরন অনুযায়ী ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভিন্ন হতে পারে। যেমন—প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ এবং কোম্পানি ব্যবসার ক্ষেত্রে ডকুমেন্টের ধরন ও প্রয়োজনীয়তায় কিছুটা পার্থক্য রয়েছে।

ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য সাধারণত নিম্নোক্ত ডকুমেন্টগুলো প্রয়োজন হতে পারে:

ট্রেড লাইসেন্স

ভাড়া চুক্তিপত্র (Rent Deed)

জাতীয় পরিচয়পত্র (NID)

ব্যাংক স্টেটমেন্ট

ইনকর্পোরেশন সার্টিফিকেট (Incorporation Certificate) — কোম্পানির ক্ষেত্রে

পরিচালকদের তথ্য, NID ও TIN —

  • নোট: ব্যবসার ধরন ও প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী অতিরিক্ত কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে।

 

ভ্যাট রিটার্ন (৯.১) সাবমিশন

  • ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও বিধিমালা অনুযায়ী ভ্যাট রিটার্ন (মূসক-৯.১) নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে রিটার্ন দাখিল না করলে প্রযোজ্য আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে।
  • আমরা আপনার প্রতিষ্ঠানের মাসিক ভ্যাট হিসাব, ক্রয়-বিক্রয় সংক্রান্ত তথ্য, ভ্যাট কর্তন ও পরিশোধের হিসাব যাচাই করে মূসক-৯.১ রিটার্ন প্রস্তুত ও সাবমিশনের ক্ষেত্রে সহযোগিতা করে থাকি।
  • আপনার ব্যবসার ধরন ও কার্যক্রম অনুযায়ী সঠিকভাবে ভ্যাট হিসাব, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট প্রস্তুত এবং নির্ধারিত সময়ে ভ্যাট রিটার্ন দাখিলের ক্ষেত্রে আমরা নিয়মিত সহযোগিতা করে থাকি।
  • ভ্যাট রিটার্ন (৯.১) সংক্রান্ত যেকোনো পরামর্শ ও সেবা নিতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

 

 

 

ভ্যাট পরামর্শ

আইনের মধ্যে থেকে কী কী পদক্ষেপ গ্রহণ করলে ভ্যাট মওকুফ, অব্যাহতি বা সমন্বয়ের সুবিধা পাওয়া যায় এবং কীভাবে অপ্রয়োজনীয় অতিরিক্ত ভ্যাট প্রদান এড়ানো যায়—এসব বিষয়ে সঠিক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকার কিছু নির্দিষ্ট পণ্য ও সেবার ক্ষেত্রে শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি বা মওকুফের সুবিধা প্রদান করে থাকে। সেই সকল শর্ত সঠিকভাবে পূরণ করে কীভাবে বৈধভাবে ভ্যাটের সুবিধা নেওয়া যায় এবং ভ্যাট সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের অতিরিক্ত ভ্যাটের বোঝা কমানো যায়—এসব বিষয়ে আমরা পরামর্শ প্রদান করি।

সঠিক পরিকল্পনা ও ভ্যাট আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আইনসম্মতভাবে ভ্যাটের খরচ কমানো এবং অতিরিক্ত ভ্যাট প্রদান এড়ানো সম্ভব।


ভ্যাট অডিট সহযোগিতা প্রদান

ভ্যাট অডিটের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট, ভ্যাট চালান, ক্রয়-বিক্রয় হিসাব ও ভ্যাট রিটার্ন সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অডিটের সময় কোনো অসঙ্গতি বা অতিরিক্ত ভ্যাটের দাবি উঠলে তা যাচাই করে যথাযথ ব্যাখ্যা ও প্রয়োজনীয় ডকুমেন্টের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করতে হয়।

ভ্যাট অডিটের ক্ষেত্রে ডকুমেন্ট প্রস্তুত, হিসাব যাচাই, অডিট আপত্তির জবাব প্রদান এবং ভ্যাট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে আমরা সহযোগিতা প্রদান করি।

সঠিক প্রস্তুতি ও আইনসম্মত উপস্থাপনার মাধ্যমে অপ্রয়োজনীয় ভ্যাটের দাবি ও জটিলতা কমাতে কার্যকর সহযোগিতা করা হয়।




ভিডিএস / ভ্যাট রিফান্ড

ভিডিএস নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই। বিশেষ করে কোনো পার্টি বা যোগানদারের কাছ থেকে পণ্য বা সেবা ক্রয়ের সময় কত শতাংশ ভিডিএস কাটতে হবে এবং বিক্রয়ের সময় বিল আদায়ের ক্ষেত্রে সঠিক হারে ভিডিএস কাটা হয়েছে কি না—এসব বিষয় নিয়ে প্রায়ই দ্বিধা তৈরি হয়।

যোগানদার, সরবরাহকারী ও উৎপাদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য ভ্যাটের হারও ভিন্ন হতে পারে এবং সময়ের সাথে সাথে এসব হার পরিবর্তন হতে পারে। যেমন—যোগানদারের ক্ষেত্রে ৫% এবং অফিস ভাড়ার ক্ষেত্রে ১৫% ভ্যাট প্রযোজ্য হতে পারে। তাই সঠিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের শ্রেণি নির্ধারণ করে প্রযোজ্য হারে ভিডিএস কর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, কোনো কারণে যদি অতিরিক্ত ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়ে যায়, তাহলে প্রযোজ্য নিয়ম অনুযায়ী সেই অর্থ ফেরত (Refund) পাওয়ার জন্য আবেদন করা যেতে পারে অথবা পরবর্তী সময়ে সমন্বয় (Adjustment) করা যেতে পারে।

এছাড়াও, আমদানির সময় পরিশোধিত ভ্যাট ও AIT নির্দিষ্ট শর্তসাপেক্ষে পরবর্তী ভ্যাটের সঙ্গে সমন্বয় করা যায়।

ভ্যাট কমপ্লাইন্স

ভ্যাট রিটার্ন সাবমিট করার চেয়ে ভ্যাট আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভ্যাট চালান সংরক্ষণ, ভ্যাটের বই নিয়মিত লেখা ও সংরক্ষণ করা এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত সকল ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

যেসব প্রতিষ্ঠান ক্রয় করে পণ্য বিক্রয় করে, তাদের ভ্যাটের নিয়ম অনুযায়ী ক্রয়-বিক্রয়ের হিসাব প্রস্তুত ও সংরক্ষণ করতে হয়। অন্যদিকে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্তনকৃত ভ্যাটের চালানসহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

সঠিক ভ্যাট কমপ্লায়েন্স নিশ্চিত করা হলে ভ্যাট রিটার্ন প্রস্তুত করা সহজ হয় এবং পরবর্তীতে ভ্যাট কর্তৃপক্ষের অডিট বা পরিদর্শনের সময় জটিলতা কমে।

আপনার সমস্যা নিয়ে একজন লিগ্যাল এক্সপার্ট এর সাথে কথা বলতে চান? আমরা প্রস্তুত।

এখনি যোগাযোগ করুন
image