ভ্যাট এবং ট্যাক্স সার্ভিস

ভ্যাট কমপ্লাইন্স

ভ্যাট রিটার্ন সাবমিট করার চেয়ে ভ্যাট আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভ্যাট চালান সংরক্ষণ, ভ্যাটের বই নিয়মিত লেখা ও সংরক্ষণ করা এবং ক্রয়-বিক্রয় সংক্রান্ত সকল ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।

যেসব প্রতিষ্ঠান ক্রয় করে পণ্য বিক্রয় করে, তাদের ভ্যাটের নিয়ম অনুযায়ী ক্রয়-বিক্রয়ের হিসাব প্রস্তুত ও সংরক্ষণ করতে হয়। অন্যদিকে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর্তনকৃত ভ্যাটের চালানসহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

সঠিক ভ্যাট কমপ্লায়েন্স নিশ্চিত করা হলে ভ্যাট রিটার্ন প্রস্তুত করা সহজ হয় এবং পরবর্তীতে ভ্যাট কর্তৃপক্ষের অডিট বা পরিদর্শনের সময় জটিলতা কমে।

আপনার সমস্যা নিয়ে একজন লিগ্যাল এক্সপার্ট এর সাথে কথা বলতে চান? আমরা প্রস্তুত।

এখনি যোগাযোগ করুন
image