ব্যবসায়িক প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য সমাধান

লিগ্যাল ৭১-এ আপনাকে স্বাগতম! আমরা ভ্যাট, ট্যাক্স, এবং ব্যবসায়িক আইনি সমস্যার সমাধান বিশেষজ্ঞ। আপনার প্রয়োজন অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সার্ভিস দিতে প্রস্তুত আমরা। আপনি একজন স্টার্টআপ ফাউন্ডার হোন, প্রতিষ্ঠিত কোম্পানির পরিচালক হোন অথবা আপনার ব্যক্তিগত প্রয়োজনে, আমরা আপনার আইনি পার্টনার হয়েই কাজ করবো!

  • ভ্যাট ও ট্যাক্স বিশেষজ্ঞ
  • দ্রুত ও নির্ভরযোগ্য সার্ভিস
  • স্টার্টআপ থেকে কর্পোরেট
hero-bg.webp

10+

Years Of Experience

2000+

Service Provided

200+

Trusted Clients

99%

Job Success

Legal71 কর্নার

আমাদের ভিডিও লাইব্রেরি

ব্যবসায় কয় ধরনের? এবং কি কি? I legal71

লিমিটেড কোম্পানির অডিট ফি কত? জানুন আসল নিয়ম | Legal71

লিমিটেড কোম্পানির অডিট কি বাধ্যতামূলক? না করলে কি হবে? | Legal71

বাংলাদেশে কোথায় ইনভেস্ট করলে লাভ বেশি? | Business Investment

এজিএম করতে কি অডিট করতে হয় ? | Limited Company Rules BD

E Return Assesment Part 01 I ই-রির্টান এসেসমেন্ট পার্ট-০১ I 2025-2026 করবর্ষ

ই রিটার্ন রেজিস্ট্রেশনের সহজ সমাধান | E Return Registration Online Easy Solution

ব্যাক্তিগত ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ কবে? | Legal71

অনলাইনে ই-রিটার্ন দাখিলের সম্পূর্ণ গাইড ২০২৫-২০২৬

Salary Tax Calculation সহজভাবে | “বেতনের উপর ট্যাক্স কিভাবে হিসাব করবেন?

Sanchayapatra Tax Return Online 2025-2026 I সঞ্চয়পত্র থেকে আয় হলে আয়কর রিটার্ন কিভাবে জমা দিবেন?

এজিএম করতে কি অডিট করতে হয় ? | Limited Company Rules BD

আপনার ট্যাক্স ফাইল কি অডিটের জন্য সিলেক্ট হয়েছে ? Tax Audit For 2023-2024

ব্যাক্তিগত ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ কবে? | Legal71

টিন সার্টিফিকেট কী? | Explained | Legal71

কিভাবে টিডিএস (TDS) কাটতে হবে? এ-চালান (A-Chalan) তৈরি করার পদ্ধতি || Legal71

ব্যক্তিগত আয়কর ও eTIN নিয়ে সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর | পর্ব ১

VAT Return 9.1 | Part 3 | VAT Return 9.1 Bangla Tutorial | Complete Practical Guide 2026

VAT Return-9.1 | Episode 4 | Part-5 and Part-6 | Simple Explanation of Increasing and Decreasing ...

ভ্যাট রির্টান ৯.১ প্রথম পর্ব

ভ্যাট রিটার্ন ৯.১ দ্বিতীয় পর্ব

কোন কোন অফিসের ভাড়ার উপর ভ্যাট দিতে হবেনা?

বিন কি? বিন করা কি ব্যাধ্যতামুলক ? | Legal71

ক্লায়েন্ট রিভিউ

যারা সার্ভিস নিয়েছেন, কি বলছেন তারা

আমাদের সম্পর্কে জানুন

আমরা যাত্রা শুরু করেছি একটি অসাধারন এবং সহজ মিশন নিয়ে

আপনাদের সর্বোচ্চ সেবা প্রদানে আমাদের প্রতিটি মেম্বার প্রতিজ্ঞাবদ্ধ ও পেশাদার — শ্রেষ্ঠত্বের প্রতি নিবেদিত আমাদের দল আপনার সর্বোত্তম সেবাটি নিশ্চিত করে।

  • পেশাদার ও প্রতিশ্রুতিবদ্ধ টিম
  • প্রতিদিন নিরলস পরিশ্রম
  • শ্রেষ্ঠত্বের প্রতি অঙ্গীকার
  • সর্বোত্তম সেবার নিশ্চয়তা
আরও জানুন
10+ Years Of Experience
2000+ Service Provided
200+ Trusted Clients
99% Job Success
সেবা

আমাদের সেবা সমুহ

সব সার্ভিস দেখুন

ভ্যাট এবং ট্যাক্স সার্ভিস

ভ্যাট এবং ট্যাক্স বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে থাকি এবং আইনের সকল আবশ্যকতার উপর ভিত্তি করে ভ্যাট এবং ট্যাক্সের পরামর্শ প্রদান করে থাকি । আমরা প্রতি মাসে ভ্যাট রিটার্ন (৯.১) সাবমিট টিডিএস কর্তন এবং চালান জমা সহ বিস্তারিত সহযোগিতা করে থাকি । ব্যাক্তিগত রিটার্ন প্রস্তুত, অডিট কৃত রিটার্ন পরামর্শ দিয়ে থাকি তাছাড়া কোম্পানি রিটার্ন এসেসমেন্ট প্রস্তুত করে থাকি।

  • ভ্যাট রিটার্ন (৯.১) সাবমিশন
  • ভ্যাট রেজিস্ট্রেশন
  • ভিডিএস / ভ্যাট রিফান্ড
  • ভ্যাট কমপ্লাইন্স
  • ভ্যাট পরামকর্শ
  • ভ্যাট অডিট সহযোগিতা প্রদান
  • ই-টিন
  • ব্যক্তিগত আয়কর সেবা
  • কোম্পানি আয়কর সেবা

ব্যবসায়ের লাইসেন্স এবং সার্টিফিকেট

ব্যবসা পরিচালনা করতে বিভিন্ন ধরনের লাইসেন্সের প্রয়োজন হয় , যেমন এক মালিকানা ব্যবসায়ের জন্য ট্রেড লাইসেন্স , পার্টনারশীপ ডিড , জয়েন্টস্টোকে নিবন্ধ ইত্যাদি প্রয়োজন হয় । আমরা আপনার প্রয়োজন অনুসারে , প্রয়োজনীয় লাইসেন্সের পরামর্শ এবং সহযোগিতা করে থাকি।

  • পরিবেশের ছাড়পত্র
  • ফায়ার লাইসেন্স এবং প্ল্যান
  • ট্রেড লাইসেন্স
  • পার্টনারশিপ ব্যবসায়
  • জয়েন্ট স্টকে নিবন্ধন
  • আই,আর,সি এবং ই,আর,সি
  • টিন এবং বিন রেজিস্টেশন
  • বিডা সুপারিশ

ফাইনেন্স এবং একাউন্টিং সার্ভিস

আমরা কোম্পানীর ফাইনেন্সিয়াল পরামর্শ প্রদান , প্রি-বাজেটিং , প্রোজেক্ট প্লান করে থাকি যা একটা কোম্পনী ভবিষ্যতের পরিকল্পনা করতে পারে । সাথে সাথে আমরা কোম্পানীর হিসাব রক্ষনাবেক্ষনের কাজটিও করে থাকি যা কোম্পানীর প্রতিমাসের আয়-ব্যায় বিবরনী এবং সম্পদ দার-দেনা জানতে পারে।

  • ফাইনেন্স এবং একাউন্টিং সার্ভিস
  • Cashflow, Ledger, Financial Management
  • Monthly and yearly Profit and loss Statement
  • Yearly Balance Sheet
  • External Audit
  • Bank Investment

ব্যবস্থাপনা এবং পরামর্শ

ব্যবসা পরিচালনা করতে বিভিন্ন ধরনের আইনগত জটিলতা থাকে , আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা বিভিন্ন ব্যসায়িক মালিক পক্ষদের ব্যবসা পরিচালনায় পরামর্শ দিয়ে থাকি, নতুন শেয়ার হোল্ডার নিয়োগ, ব্যাংক লোন স্যাংশন করানো , ভবিষ্যতে কোন ব্যবসায় ক্ষেত্রে সরকার উৎসাহ দিচ্ছে এবং কি ধরনের ব্যবসা করলে সরকার থেকে সুবিধা পাওয়া সম্ভব যেমনঃ লিফট কারখানার জন্য আমদানি ছাড় রয়েছে।

  • Business Consultancy
  • Regulatory Compliance
  • Legal Compliance & Risk Management
  • Risk Assessment & Management
  • Contract Management
আমাদের টিম মেম্বার

পরিচিত হই আমাদের টিম মেম্বারদের সাথে

Barrister Asif Iqbal
Legal Advisor

Barrister Asif Iqbal

Md. Riadul Islam
COO, VAT & TAX Consultant - Head of Legal71

Md. Riadul Islam

Mosarrof Hossain (Rubel)
Partner

Mosarrof Hossain (Rubel)

প্রশ্ন উত্তর

Frequently asked questions

কাদের আয়কর রিটার্ন দিতে হবেনা?
যাদের টিন নেই তারাই ট্যাক্স দিবে না । আজকে আমরা জানবো কাদের রিটার্ন জমা দিতে হবে না । সাধারনত যাদের টিন নাই তারাই রিটার্ন জমা দিতে হবে না কিন্তু যাদের টিন আছে তাদের রিটার্ন জমা দিতে হবে । মনে রাখতে হবে রিটার্ন জমা দেওয়ার মানে এই নয় যে আপনাকেই ট্যাক্স দিতে হবে । কেননা ট্যাক্স জমা দিতে হয় আয়ের উপর আপনার আয় যদি ট্যাক্সএবল না হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না । তাই আপনাকে দেখতে হবে আপনার আয় কি আয়ের বেশি কিনা ? এবং আপনার আয় যদি ফরেন রেমিটেন্স হয় তাহলেও আপনাকে ট্যাক্স দিতে হবে না ।
সেবা প্রদানের জন্য আপনাকে কত টাকা প্রদান করতে হবে ?
যে কোন ধরনের পরামর্শ আমরা ফ্রিতে দিয়ে থাকি , শুধু মাত্র সেবা প্রদান করলেই আমরা ফি চার্জ করি , কাজের উপর ভিত্তি করে সেবা প্রদান করে থাকি । আপনি কি ধরনের সেবা গ্রহন করছেন তার উপর ভিত্তি করে সেবা মুল্য নির্ধারন করা হয় ।
প্রাথমিক পর্যায় কাজ করতে আমাদের কি কি তথ্য দিতে হবে ?
কাজের উপর ভিত্তি করে ডোকমেন্টের প্রয়োজন হয় , যেমন আপনি যদি শুধু মাত্র ব্যাক্তি গত রিটার্ন জমা দিবেন তাহলে এক ধররনের তথ্য , আবার আপনি যদি কোম্পানী ট্যাক্স রিটার্ন জমা দেন সে ক্ষেত্রে অন্য ধরনের দোকমেন্ট
টিন থাকলে কি রির্টান জমা দিতে হবে ?
আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন ? আপনার যদি টিন থাকে ? তাহলে আপনাকে কি রির্টান সাবমিট করতে হবে ? এমনকি আপনার টিন না থাকলেও টিন করে রির্টান সাবমিট করতে হবে যদি কর কমিশনার মনে করেন কোন ব্যাক্তির আয় করযোগ্য তাহলে রির্টান সাবমিট করতে পারেন । বর্তমানে অনেকেই ট্যাক্স অফিস থেকে চিঠি পাচ্ছানে রির্টান সাবমিটের জন্য , এই ধরনের ছিঠি এড়াতে আপনাকে রির্টান সাবমিট করতে হবে ।
ট্যাক্স রির্টান সাবমিট না করলে কত টাকা জরিমানা ?
নূন্যতম ৫০০০ টাকা জরিমানা করতে পারবে উপকর কমিশনার । এবং পুরাতন কর দাতাদের ক্ষেত্রে উপকর কমিশনার ধার্যকৃত করের উপর ১০ হারে নূন্যতম এক হাজার টাকা অথবা ৫০ টাকা হারে এই দুইয়ের মধ্যে যা বেশি তাই দিতে হবে
যাদের বিন আছে তাদেরকে কি ৯.১ সাবমিট করা বাধ্যতামুলক ?
যাদের বিন আছে তাদের রির্টান সাবমিট করতে হবে, তা না হলে প্রতিমাসে ২০০০ টাকা করে জরিমানা গুনতে হবে , এবং আপনার বিন ব্লক হয়ে যেতে পারে এবং আপনি যদি নিয়মিত অনলাইনে রির্টান সাবমিট না করেন তাহলে আপনি ইম্পোর্ট করতে পারবেন না , রির্টান আপডেট না থাকলে ইম্পোর্ট আটকে যেতে পারে ।
লিমিটেড কোম্পানী প্রতি বছর অডিট করা কি বাধ্যতাম মুলক না করলে কি হবে ?
আমাদের কাছে অনেকেই জানতে চায় লিমিটেড কোম্পানীকে প্রতি বছর অডিট করতে হবে ? জি অডিট করতে হবে । আপনি যদি অডিট না করেন তাহলে আপনি কোম্পানী এজিএম করতে পারবেন না কারন এজিএম করতে হলে অপনাকে অবশ্যই অডিট রিপোর্ট করতে হবে , এজিএম না করতে পারলে জয়েন্ট স্টকে শিডিউল আপডেট করতে পারবেন না , শুধু তাই নয় ট্যাক্স রির্টান সাবমিট করতে হলে আপনাকে অবশ্যই এক্সটার্নাল অডিট করতে হবে । আরো অনেক গুলো কারনে আপনাকে অডিট করতে হবে যেমন ব্যাংক লোন, ইম্পোর্ট এক্সপোর্ট করতে আপনাকে অবশ্যই অডিট করতে হবে ।
লিমিটেড কোম্পানী অডিট ফি কত ?
আমাদেরকে অনেকেই জানতে চায় কোম্পানী একচুয়েলি অডিট ফি কত এবং কোথায় বলা আছে ? কোম্পানির অডিট ফি আই সি এ বি নির্ধানর করে দিয়েছে । ব্যবসায়ের ধরনের আলোকে মুলত অডিট ফি নির্ধারন করা হয়েছে ? যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানির নূন্যতম অডিট ফি ৫০০০০/ টাকা । ভিডিও ডিস্কিপশনে কন প্রতিষ্ঠানের ফি কত তার লিংক আমরা দিয়ে দিব
ট্রেডলাইসেন্স ছাড়া কি ব্যবসায় করা যায় ?
খুবি কমন প্রশ্ন , আমরা বলবো ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায় করা যায় না , আপনি ব্যবসায় করতে চাচ্ছেন এবং আপনার ব্যবসার নামে একটা ব্যংক একাউন্ট করতে চাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে । অন্যথায় আপনার ব্যাংক একাইন্ট ওপেন করা যাবে না ।
ট্রেডলাইসেন্স করবেন নাকি লিমিটেড কোম্পানী ?
আপনারা যারা ব্যবসায় শুরু করতে চাচ্ছেন তারা তিন উপায়ে ব্যবসায় করতে পারেন আপনি যদি একক ব্যবসায় করতে চাচ্ছেন এবং ব্যবসায় আকার ছোট যেমন মুধি দোকান উনারা চাইলে ট্রেড লাইসেন্স দিয়েই ব্যবসায় করতে পারেন । একের অধিক ব্যাক্তি মিলে যখন কোন ব্যসায় করতে চায় উনারা চাইলে পার্টনারশীপ ব্যবসায় শুরু করতে পারেন । যা পার্টিনশীপ ডিডের মাধ্যমে করা যায় । আপনি যদি মনে করেন আপনি ব্যবসায় আকার বড় হবে এবং নতুন নতুন শেয়ার হোল্ডার যুক্ত হবে সে ক্ষেত্রে আপনি কোম্পনী গঠন করতে পারেন । আই মিন আপনি কি ধরনের ব্যসায় প্রতিষ্ঠান করতে চন তা অনেক ক্ষেত্রে আপনার ব্যবসায়ের আকার , মুলধনের উপরন নির্ভর করে কেননা আপনি খুব ছোট ব্যসায় করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি শুধু মাত্র ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করতে পারেন , আপনার ব্যবসায়ের আকার যদি বড় হবে মনে হয় এবং মুলধন যদি বাড়েবে বলে মনে হয় তাহলে আপনি কোম্পনী গঠন করতে পারেন ।
ফ্যাক্টিরি করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে ?
ফ্যাক্টরি করার ক্ষেত্রে কিছু ডকুমেন্ট থাকতে হয় , ব্যবসায় আকার ধরনের আলোকে একেক ব্যবসায় একেক ধরনের ডকুমেন্ট, কিছু মৌলিক ডোকুমেন্ট প্রয়োজন হয় যেমন , ট্রেড লাইসেন্স , কলকারখানা লাইসেন্স , ফায়ার লাইসেন্স , আমদানি করলে - IRC, পরিবেশ , রাজুক কিংবা স্থানীয় ইউনিউন পরিষদ , জেলা পরিষদ থেকে অনাপত্তি পত্র ইত্যাদি ।
অডিট ফি কত একচুয়েলি ?
অডিট ফি কত হবে তা নির্ধারন করে দিয়েছে , ICAB । নিয়ম অনুসারে নূন্যতম অডিট ফি ৫০,০০০/= টাকা । আমরা বলতেই পারি এইটা সরকারি হিসাব মতে এই ফি আরো বাড়তে পারে তা নির্ভর করবে আপনার ব্যবসায়ের আয়-ব্যায় এবং সম্পদের হিসাবের উপর ।
কোথায় ইনভেস্ট করলে ভালো হয় ?
সরকার ভিবিন্ন সময় ভিবিন্ন ব্যবসায় সেক্টরকে প্রোনদনা দিয়ে থাকে ঐ ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠার জন্য , অনেক ব্যবসায় সেক্টকে ট্যাক্স এবং ভ্যাট মওকুফ করেন ব্যবসায় লাভের জন্য । যেমন লিফট ফ্যাক্টরি , ইপিজেড এরিয়া , আইটি কোম্পনী , ফেক্টরির ভাড়া নেই , গার্মেন্টস ফ্যাক্টরি । তাই আপনি ইনভেস্ট করার আগে কোন কোন সেক্টরে সরকারের প্রনোধনা আছে তা একটু দেখে নিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন ।
রির্টান সার্টিফিকেট কি ? কিভাবে নিতে হয় ?
সাধারনত আমরা যখন রির্টান সাবমিট করি এর পরে আমাদের স্লীপ দেয় , এই স্লীপের পরে আমরা ট্যাক্স সার্টিফিকেটের জন্য ট্যাক্স অফিসে আবেদন করি তার পরিপেক্ষিতে ট্যাক্স কর্মকর্তা আমাদের রির্টান যাচাই বাচাই করে আমাদের সার্টিফিকেট দেন । কিন্তু বর্তমান আয়কর আইনে যে ফরমেটে আমরা রির্টান সাবমিট করি তাতে ট্যাক্স একনলেজমেন্ট এবং ট্যাক্স সার্টিফিকেট সেইম । আমাদের নতুন করে ট্যাক্স সার্টিফিকেট নিতে হয় না এবং আমরা যারা অনলাইনে রির্টান সাবমিট করেছি তাদের সার্টিফিকেট অটোমেটিক পেয়ে যাই।
টিন সার্টিফিকেট কি ?
টিন বা টিন সার্টিফিকে বলতে আমরা বুঝি , ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার । আমাদের যেমন এন আইডি নাম্বার আছে ঠিক আমাদের ট্যাক্স জমা দেওয়ার জন্য টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে ।
ট্যাক্স রির্টানের লাস্ট ডেট কত তারিখে ?
একটা সময় ছিলো যখন নিদিষ্টি সময় পরে রির্টান জমা নেওয়া হতনা কিংবা জমা নিলেও তা এসেসমেন্ট করে জমা নিত । বর্তমান আয়কর আইনে নির্দিষ্ট সময় পরেও আপনি রির্টান সাবমিট করতে পারবেন কোন প্রকার এসেসমেন্ট ছাড়াই সে ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক নিয়মে জমা দিতে হবে তা না হলে আপনার ফাইল অডিটে পড়তে পারে । এখন আপনি যেকোন সময় ট্যাক্স রির্টান জমা দিতে পারেন ।
টিন থাকা শর্তেও রির্টান সাবমিট না করলে কি জরিমানা হতে পারে ?
আমাদের অনেকে জানতে চয় ভাইয়া আমাদের কি রির্টান সাবমিট করতে হবে ? জি অবশ্যই করতে হবে । যদি না দেন তাহলে , ননসাবমিটেবল হিসাবে জরিমানা হতে পারে যা নূন্যতম ৫০০০টাকা । এর থেকে বেশিও হতে পারে যদি আয়কর কর্মকর্তা প্রমান করতে পারেন আপনার আয় থাকার পরেও রির্টান সাবমিট করেন নাই ।
বিন করা কি ব্যাধ্যতামুলক ?
বিন অর্থ বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার ? অর্থাৎ যারা ব্যাবসায় করে তাদের বিন করতে হয়, সাধারন আদেশের মাধ্যমে বলা হয়েছে কাদের কাদের বিন করতে হবে , যেমন আপনার ট্রেড লাইসেন্স আছে আপনাকে বিন করতে হবে , কোম্পানীকে অবশ্যই বিন করতে হবে।
নিয়মিত ভ্যাট রির্টান জমা না দিলে কি জরিমানা দিতে হবে ?
আপনি যদি প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে ৯.১ সাবমিট না করেন তাহলে আপনাকে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ।
এজিএম করতে কি অডিট করতে হয় ?
জি এজিএম এর আগে আপনাকে অডিট করতেই হবে , নির্দিষ্ট সময়ের পূর্বে আপনাকে এজিএম করতেই হবে অন্যথায় হাইকোর্ট থেকে অনুমিত নিয়ে আপনাকে এজিএম করতে হবে । অনেকেই আছেন সঠিক সময়ে এজিএম না করার কারনে RJSC শেয়ার ট্রান্সফার , নতুন শেয়ার হোল্ডার নিয়োগ সবই আটকে আছে ।
আইটি কোম্পানী রির্টান সাবমিট কি বাধ্যতামুলক ?
আইটি কোম্পানী ট্যাক্স সুবিধা পাবেন না যদি কিনা সঠিক সময়ে ট্যাক্স রির্টান সাবমিট না করেন । অথ্যাৎ সঠিক সময়ের মধ্যে ট্যাক্স রির্টান সাবমিট না করলে আইটি কোম্পানীকে ট্যাক্স দিতে হবে তার অর্জিত আয়ের উপর । ট্যাক্স রিভিট পাওয়ার জন্য উনাকে অবশ্যই ব্যাংক লেনদেন করতে হবে এবং সকল ধরনের ।
আইটি কোম্পানীকে ট্যাক্স এক্সামশন সার্টিফিকেট নেওয়া কি বাধ্যতামুলক ?
আমাদের অনেকেই বলেছেন আমরা আইটি কোম্পানী আমাদের কোন ট্যাক্স নেই । কিন্তু ট্যাক্স এক্সামশন পেতে হলে আইটি কোম্পানীকে অবশ্যই ট্যাক্স এক্সামশন সার্টিফিকেট নিতে হবে , অন্যথায় আয়কর সুবিধা পাবে না ।